Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 05 Jun 2023 10:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আজকের শিশুদের হাতেই রয়েছে ২০৪১ এর উন্নত বাংলাদেশের চাবিকাঠি। তাই শিশুদের মেধা ও মননের বিকাশের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে।

তিনি বলেন, পাশপাশি তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও আকৃষ্ট করতে হবে। যাতে এর মধ্য দিয়ে শিশুর মনে দেশপ্রেম, কর্তব্য পরায়নতা ও উদারনৈতিক মানসিকতার উন্মেষ ও বিকাশ ঘটাবে।

রবিবার (৪ জুন) ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ বিতরণ উপলক্ষে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য রয়েছে- উপবৃত্তি কার্যক্রম নতুনভাবে চালুকরণ, স্কুল ফিডিং কার্যক্রম দ্রুত চালুকরণের মধ্য দিয়ে ঝড়ে পড়া রোধ, যা প্রাথমিক বিদ্যালয়ে আসতে প্রান্তিক পর্যায়ের শিশুরা উৎসাহী হবে। এছাড়া রাজধানীসহ দেশের প্রতিটি স্কুলকে নান্দনিকভাবে সাজানো হচ্ছে। কারণ ভবিষ্যতের পাঠশালা হবে শিশুর দিনযাপনের প্রিয়প্রাঙ্গণ।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বিনিয়োগবার্তা/এএইচএস//