Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 05 Jun 2023 10:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। ঘোষণা অনুযায়ী কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ জুন, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে আলোচ্য প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানিটির প্রথম প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

বিনিয়োগবার্তা/কেএইচকে//