Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 05 Jun 2023 16:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আজ দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

কোম্পানির ছাতক, মেঘনা এবং মোংলা প্ল্যান্টে এই দিবসটি প্রতিপালনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ও প্লাস্টিক পণ্য ব্যবহার হ্রাস করতে সচেতনতা বৃদ্ধি করা।

কোম্পানি’র প্রতিটি প্ল্যান্টের কর্মীদের অংশ গ্রহনে বিশেষ আলোচনা সভা’র মাধ্যমে দিনটি উদ্ধসঢ়;যাপন করা শুরু হয়। এরপর করা হয় বৃক্ষ রোপণ। 

সবচেয়ে আকর্ষণীয় ছিল কোম্পানি’র ছাতক প্ল্যান্টে লাফার্জহোলসিম কমিউনিটি ওয়েলফেয়ার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং স্কুলের আশেপাশের মাঠ থেকে পরিত্যাক্ত প্লাস্টিক পণ্য সংগ্রহ কার্যক্রম। 

কোম্পানির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ‘জিওসাইকেল’ এর ব্যানারে এই উদ্যোগ গ্রহন করা হয়। 

সংগৃহীত প্লাস্টিকগুলো জিওসাইকেল পদ্ধতি’র মাধ্যমে ধ্বংস করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর বাইরে কোম্পানির কর্মীদের বাচ্চাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

বিনিয়োগবার্তা/কেএইচকে//