Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 06 Jun 2023 10:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য  "নো ডিভিডেন্ড" ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেড।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৮ টাকা ০৫ পয়সা। আগের বছর  কোম্পানিটির লোকসান হয়েছিল ৯ টাকা ২৬ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি  সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৬২ টাকা ২৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)  আগামী ১৭ জুলাই সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//