Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 07 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার সকালে তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ বছর ৭ জুন তথা ছয় দফা দিবসের ৫৭তম বার্ষিকী। বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বের অধীনে আওয়ামী লীগ পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে এবং পরাধীনতার অবসান ঘটিয়ে স্বায়ত্বশাসনের দাবিতে ১৯৬৬ সালের ৭ জুন দিনব্যাপী হরতাল আহ্বান করা হয়। আওয়ামী লীগের ডাকে এ হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//