Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 07 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ১২ কোটি টাকা বিনিয়োগ করে দেশের অন্যতম বৃহৎ অনলাইন প্লাটফর্ম সহজ লিমিটেডের ১০ শতাংশ শেয়ার ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। বুধবার অনুষ্ঠিত এডিএন টেলিকমের ১৩২তম পরিচালনা পর্ষদের সভায় এ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এডিএন টেলিকম এই বিনিয়োগ করবে। উল্লেখ্য, সহজ লিমিটেড হল অনলাইন টিকেটিং প্লাটফর্মের শীর্ষস্থানীয় একটি কোম্পানি যার নাম “Shohoz"। এই কোম্পানিটি দূরপাল্লার বাস অপারেটরদের টিকেটিং সফট্ওয়্যার প্লাটফর্ম, যা দেশব্যাপি তাদের কাউন্টারে এবং ওয়েব বেইজড টিকেটিং সিস্টেমে ব্যবহৃত হয়- তাদের মধ্যে প্রথম। “Shohoz" এককভাবে বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট বিক্রির প্রতিষ্ঠান।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//