Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 07 Jun 2023 16:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৮৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৮ লাখ ১০ হাজার ৩৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ২২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,  বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

গ্রামীণফোন ৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

লাফার্জহোলসিম ৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//