Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 08 Jun 2023 15:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (০৮ জুন ২০২৩) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে ইউএনডিপির সহযোগিতায় দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারগণের ( ব্যবসা, বাণিজ্য বিনিয়োগ শাখা) জন্য বিনিয়োগ সংক্রান্ত কর্মশালা বিডার  মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিবলোকমান হোসেন মিয়া

এসময় তিনি  উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিনিয়োগের গুরুত্ব, বর্তমান বিনিয়োগ পরিবেশ ভবিষ্যৎ সম্ভাবনা, বিডার নেতৃত্বে বিনিয়োগের সহজীকরন, বিনিয়োগ সেবা, সেবা প্রাপ্তির ধরণ প্রভৃতি আলোচনাসহ, বিনিয়োগ বিকাশের ক্ষেত্রে  সহকারী কমিশনারগণের বিভিন্ন পরামর্শ প্রদান করেন

কর্মশালায় সভাপতিত্ব করেন  বিডার নির্বাহী সদস্য (গ্রেড -)  মোহসিনা ইয়াসমিন কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বিডার সচিব . খন্দকার আজিজুল ইসলাম

কর্মাশলায় বিডার মহাপরিচালক মোঃ মুজিব-উল-ফেরদৌস , মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রয়   রিচালক আরিফুল হক বিডার সার্বিক কার্যক্রম, লোকাল ফরেন ফরেন কমার্শিয়াল ইনভেস্টমেন্টওএসএস প্লাটফর্মবিডার মনিটরিং, ইনভেস্টমেন্ট আফটার কেয়ার প্রভৃতি বিষয়ের উপরে অডিও ভিজুয়াল প্রেজেন্টশনসহ বিস্তারিত আলোচনা করেন

বিডার উপপরিচালক মোঃ জোবায়ের রহমান রাশেদ এর উপস্থাপনায় কর্মশালায় বেজা, বেপজাহাইটেক পার্কসহ অন্যান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের কর্মকর্তাগণ স্ব স্ব সংস্থার বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম অংশগ্রহণকারীদের অবহিত করেন

বিনিয়োগবার্তা/এসএএম//