Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 08 Jun 2023 16:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সারা দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৭ আগস্ট থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরে নয়টি সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে।

সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচির জরুরি নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই নিজ আসনে বসতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং সৃজনশীল/বহু নির্বাচনী পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ এবং বহুনির্বাচনী পরীক্ষা বিরতিহীনভাবে চলবে। 

বিনিয়োগবার্তা/এসএএম//