Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 10 Jun 2023 14:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: ঢাকায় এসে পৌছেছে আফগানিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। দুই ভাগে বাংলাদেশে পা রাখবে আফগানরা। প্রথম বহর এরইমধ্যে চলে এসেছে। দ্বিতীয় বহরও চলে আসবে কিছুক্ষণ পর।

বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানিয়েছেন, আফগানিস্তানের ১০ সদস্যের একটি বহর আজ (শনিবার) সকাল ৯টায় এমিরাটসের ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

দ্বিতীয় বহর আসবে সকাল সাড়ে এগারটার দিকে। শ্রীলঙ্কান এয়ারলাইনসে করে আসার কথা সফরকারী দলের পরের অংশের ক্রিকেটারদের।

ঢাকা পৌঁছে দলটি সরাসরি হোটেলে উঠবে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন।

বিনিয়োগবার্তা/এনএএস//