Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 10 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (১০ জুন) জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সবকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ঢাকা থেকে সবকিছু মনিটর করা হবে। যেকোনো অনাকাঙ্খিত ঘটনায় ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠ নির্বাচন বহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডের ছাড় দেওয়া হবে না।

বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের প্রমুখ।

বিনিয়োগবার্তা/কেআর//