Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 11 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় ১ লাখ ৫১৫ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। ১ কোটি ৫১ হাজার ভিজিএফ কার্ডধারী সম্পূর্ণ বিনামূল্যে ১০ কেজি করে এই চাল পাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ বরাদ্দ দিয়ে সম্প্রতি সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি পাঠানো হয়েছে।

বরাদ্দপত্রে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরের আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ৬৪৯টি এবং ক, খ ও গ ক্যাটাগরির ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টি কার্ডের বিপরীতে এ বরাদ্দ দেওয়া হয়েছে।  

১ কোটি ৫১ হাজার ৫০০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে ১ লাখ ৫১৫ টন চাল বিতরণ করতে বলা হয়েছে। বরাদ্দ দেওয়া চাল আগামী ২০ জুনের মধ্যে সরকারি গুদাম থেকে উত্তোলনসহ বিতরণ করতে বলা হয়েছে।

বরাদ্দের শর্তে বলা হয়, এসব ভিজিএফ বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা স্থানীয় সংসদ সদস্যদের অবহিত করবেন। ভিজিএফ উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে ইউনিয়ন এবং ওয়ার্ডভিত্তিক বরাদ্দ করা ভিজিএফ কার্ড সংখ্যা পুনর্বিভাজন করে তালিকা প্রস্তুত করতে হবে। দুস্থ, অতি দরিদ্র ব্যক্তি, পরিবারকে এ সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিক বন্যাক্রান্ত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অতি দরিদ্রকে অগ্রাধিকার দিতে হবে।

যে পরিবারের মালিকানায় কোনো জমি নেই বা ভিটাবাড়ি ছাড়া কোনো জমি নেই। যে পরিবার দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল। যে পরিবার নারী শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল। যে পরিবারের উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক কোনো পুরুষ সদস্য নেই। যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়। যে পরিবারে উপার্জনশীল কোনো ব্যক্তি নেই। যে পরিবারের প্রধান স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা নারী। যে পরিবারের প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা। যে পরিবারের প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী। যে পরিবার কোনো ক্ষুদ্র ঋণপ্রাপ্ত হয়নি। যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য-অর্থ সংকটে পড়েছে এবং যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দু’বেলা খাবার পায় না চাল বিতরণে এমন পরিবারগুলোকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//