
নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের কারণে আগামীকাল ১২ জুন, সোমবার বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন।
কোম্পানিগুলো হলো: আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সোমবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
মঙ্গলবার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//