Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 11 Jun 2023 17:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৮৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৮ লাখ ৮২ হাজার ৪২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৫ কোটি ৯৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এমারেল্ড অয়েল ৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজ ১ কোটি ২৯ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১ কোটি ২৩ লাখ, বিএটিবিসি ১ কোটি ৩৫ লাখ, বেক্সিমকো ১ কোটি ১০ লাখ, বেক্সিমকো ফার্মা ২ কোটি ৭৯ লাখ, ম্যারিকো ২ কোটি ৮ লাখ, মুন্নু অ্যাগ্রো ১ কোটি ৫০ লাখ, নাভানা ফার্মা ১ কোটি ১২ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ৪ কোটি ৭৩ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ৯১ লাখ, সী পার্ল বীচ ২ কোটি ৬ লাখ, সিলভা ফার্মা ১ কোটি ১ লাখ, সোনারবাংলা ইন্স্যুরেন্স ১ কোটি ১৭ লাখ, শাইনপুকুর সিরামিকস ৩ কোটি ৭৬ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//