
নিজস্ব প্রতিবেদক: তথ্য অধিদফতরের অফিস সহায়ক সোয়েব মুন্সির মা রিতা বেগমের (৫৮) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া।
রোববার (১১ জুন) এক শোকবার্তায় মৃতের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান তথ্য অফিসার।
এছাড়া রিতা বেগমের মৃত্যুতে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিলসহ শোক প্রকাশ করেছেন পিআইডির প্রটোকল শাখার কর্মকর্তা কর্মচারীরা।
উল্লেখ্য, রিতা বেগম আজ ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় নিজ বাসায় মারা যান।
বিনিয়োগবার্তা/এসএএম//