Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 12 Jun 2023 00:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না। আমরা এ বিষয়ে শক্ত অবস্থানে আছি। এরই মধ্যে ই-সিগারেট নিষিদ্ধ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।

রবিবার (১১ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে স্বাস্থ্যসেবা বিভাগের ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৩’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে খাদ্য ফলন বৃদ্ধি পেয়েছে, বর্তমানে খাদ্য উৎপাদন ৪ কোটি টন। কৃষক পর্যায়ে তামাক উৎপাদন কমেছে। যদি আরো কমে তাহলে আমাদের যেটুকু খাদ্য আমদানি করতে হয়, সেটুকুও লাগবে না। তাই এ বছর আমাদের প্রতিপাদ্য-‘তামাক নয়, খাদ্য ফলান’।

তিনি আরো বলেন, এ বছর তামাকের ওপর ট্যাক্স বাড়বে। তবে আমাদের লক্ষ্য তামাক থেকে ট্যাক্স আহরণ নয় বরং কৃষি উৎপাদন বাড়িয়ে সেই খাত থেকে কর আদায়।

জাহিদ মালেক বলেন, তামাকের কারণে বছরে ১ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। তামাকের কারণে সার্বিকভাবে স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্যান্সার, কিডনি ফেইলিয়রের মতো অসংক্রামক ব্যাধি বেড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, রেলসচিব ড. হুমায়ুন কবির প্রমুখ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//