Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 12 Jun 2023 00:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকার প্রতিবন্ধীদের বোঝা মনে করে না। প্রতিবন্ধীদের সম্পদে রূপান্তরিত করতে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।

রবিবার (১১ জুন) মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসন এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ১৪১ জন উপকারভোগী প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে ট্রাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রতিবন্ধীরা যেন নিজেরাই চলাফেরা করতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ১৪১ জনকে হুইল চেয়ার, ট্রাইসাইকেল দেওয়া হলো। পর্যায়ক্রমে সব প্রতিবন্ধীর জন্য এসব সুবিধা নিশ্চিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মো. রাফিউল আলম, জেলা সমাজসেবা কর্মকর্তা কাজী কাদের মো. ফজলে রাব্বি, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//