Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 12 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুর, লন্ডন ও হংকং থেকে শতাধিক কর্মী ছাঁটাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। প্রাতিষ্ঠানিক খরচ কমানো ও এশিয়াকে কেন্দ্র করে গৃহীত নতুন নীতিমালার অংশ হিসেবে নেয়া সিদ্ধান্তটি। ২০২৪ সাল নাগাদ ১০০ কোটি ডলার খরচ কমানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। খবর: দ্য স্ট্রেইটস টাইমস।

স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। লন্ডনে কয়েকজন ব্যবস্থাপনা পরিচালকও ছাঁটাইকৃত তালিকায় রয়েছেন। রয়েছেন নিম্নপদস্থ কর্মীরাও। 

নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে, সংখ্যাটি ১০০-এর বেশি হতে পারে। যদিও নির্দিষ্ট সংখ্যা এখনো জানানো হয়নি। ব্যাংকের মুখপাত্র বলেছেন, এটি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। 

ব্যবসায়িক কৌশল ও গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবার নিশ্চয়তা আনার জন্যই এমন পদক্ষেপ নিতে হচ্ছে। অবশ্য সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্যালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য জানাতে অস্বীকার করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//