Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 13 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। ঘোষণা অনুযায়ী কোম্পানিগুলোর পর্ষদ সভা মঙ্গলবার, ১৩ জুন অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো হলো: সোনারবাংলা ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। 

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোনারবাংলা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ মঙ্গলবার ১৩ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে আলোচ্য প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানিটির প্রথম প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ মঙ্গলবার ১৩ জুন, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।  সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে আলোচ্য প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানিটির প্রথম প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//