Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 13 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মানব ও প্রাণী স্বাস্থ্যের জন্য সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারসাম্য না থাকলে পরিবেশগত সেবা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জৈবিক নিরাপত্তা এবং সমৃদ্ধিসহ স্থিতিশীল সমাজ উপভোগ করা সম্ভব নয়।

সোমবার (১২ জুন) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘ওয়ান হেলথ অ্যাপ্রোচ ফর ট্যাকলিং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যান্ড প্যানডেমিকস’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত ১১তম ওয়ান হেলথ বাংলাদেশ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশে ‘ওয়ান হেলথ’ কর্মসূচির অন্যতম প্রধান অংশীদার হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করছে। আমরা দেশের ‘ওয়ান হেলথ’ কার্যক্রমের সমর্থনে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বনজ, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য সংরক্ষণ পেশাদারদের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে একসঙ্গে কাজ করছি।

আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড সফল করতে সংশ্লিষ্ট বিভাগ, বিশেষ করে পরিবেশগত নেটওয়ার্কগুলোতে ‘ওয়ান হেলথ’ পদ্ধতি প্রয়োগ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রাজাউল করিম, বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী প্রমুখ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//