Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 13 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ওয়ান হেলথ বাস্তবায়নসহ ভবিষ্যতে যেকোনো মহামারি মোকাবিলায় বৈশ্বিক সমন্বয় অত্যন্ত জরুরি। আগামীতে কোভিডের চেয়ে অধিক বিপদ আসবে না তা কেউ নিশ্চিত করে বলতে পারবে না। এজন্য একটি শক্তিশালী বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করতে হবে।

সোমবার (১২ জুন) রাজধানীর একটি হোটেলে ১১তম ওয়ান হেলথ বাংলাদেশ কনফারেন্স ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ওয়ান হেলথ বিশ্বব্যাপী অত্যন্ত প্রয়োজনীয় একটি ধারণায় পরিণত হয়েছে। বিশেষ করে করোনা সংকটে ওয়ান হেলথের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। এজন্য ১১তম ওয়ান হেলথ বাংলাদেশ কনফারেন্স সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শ ম রেজাউল করিম বলেন, বিশ্বে প্রায় ৭০ শতাংশ সংক্রামক রোগ প্রাণী থেকে উদ্ভব হয়ে মানুষের মধ্যে প্রাদুর্ভাব তৈরির ইতিহাস রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে গবাদিপশুতে রোগের প্রাদুর্ভাব শনাক্তকরণ, প্রতিরোধ এবং ব্যবস্থা গ্রহণে শক্তিশালী নজরদারি ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর ওয়ান হেলথ বিষয়ে মাঠ পর্যায়ে নিরলস কাজ করছে। প্রাণিরোগ প্রতিরোধ, শনাক্তকরণ এবং ব্যবস্থা গ্রহণে সক্ষমতা উন্নত করতে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে প্রাণী রোগ নির্ণয়ে অত্যাধুনিক ল্যাবরেটরি পরিচালনা, রিয়েল-টাইম ডাটা সংগ্রহ, বিশ্লেষণ এবং রিপোর্টিংয়ের জন্য বাংলাদেশ অ্যানিমেল হেলথ ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি অন্যতম।

বিনিয়োগবার্তা/কেএইচকে//