
খেলাধূলা ডেস্ক: সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের খেলা দেশি কোনো টিভি চ্যানেল সরাসরি দেখায়নি। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের কোনো চ্যানেলে না দেখানোর পর থেকেই শুরু হয় এটা নিয়ে আলোচনা।
সেই সমস্যার সমাধানে এবার এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১২ জুন) বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নিজেদের নামে টিভি চ্যানেলের জন্য আবেদন করবে বোর্ড।
বিসিবি সভাপতি বলেন, ‘খেলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করে না। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায় আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না।
তিনি বলেন, আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।'
বিনিয়োগবার্তা/এমআর//