Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 13 Jun 2023 12:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৪ বছর। যা ২০২১ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর।

মঙ্গলবার (১৩ জুন)  রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠিানে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ দশমিক ৪ বছর। আর সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৪।

বিবিএস জানায়, ২০২২ সালে দেশের পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৮ বছর। যা ২০২১ সালে ছিল ৭০ দশমিক ৬ বছর। এ ছাড়া মহিলাদের গড় আয়ুও কিছুটা বেড়েছে। ২০২১ সালে মহিলাদের গড় আয়ু ছিল ৭৪ দশমিক ১ বছর। যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ২ বছর।

অনুষ্ঠানে বিবিএস ডিজি (চলতি দায়িত্ব) পরিমল চন্দ্র বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

বিনিয়োগবার্তা/এমআর//