Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 13 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১-কে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৩ জুন) ফোরামের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম এবং মহাসচিব লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, আমাদের মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন।

১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে সেক্টর কমান্ডারস ফোরামকে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে সর্বস্তরে জনমত সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় নেতারা ফোরামের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা রাষ্ট্রপতিকে জানান, ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সেক্টর কমান্ডারস ফোরাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।

রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয় বাঙালি জাতির ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়।

বিনিয়োগবার্তা/এমআর//