Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Jun 2023 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী বলেছেন, পঞ্চগড়ে পর্যটন মোটেল নির্মাণ করা হবে। পঞ্চগড় অনেক সুন্দর জায়গা। পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা।

মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের মানুষজন অনেক সুন্দর। এখানকার মানুষের ভালোবাসা ও আতিথিয়তা উল্লেখ করার মতো। এখানে নতুন-পুরাতন চা বাগান রয়েছে। পঞ্চগড় এখন চা বাগানের এলাকা।

তিনি বলেন, পঞ্চগড়ের মোহনীয় কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখার জন্য বিপুল সংখ্যক পর্যটক এখানে আসে। আমিও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছিলাম। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে ফাইভ স্টার মানের রিসোর্ট তৈরি করার। যেন পর্যটকরা এখানে সুবিধা ভোগ করতে পারেন।

এ সময় আলোচনা সভায়  উপস্থিত ছিলেন- রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো.নুরুল ইসলামের সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের  সচিব মো. মোকাম্মেল হোসেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. হান্নান শেখ, জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

বিনিয়োগবার্তা/এএইচএস//