Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Jun 2023 12:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্স  লিমিটেড। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ২ টাকা ০৫ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৯৩ পয়সা।

আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

বিনিয়োগবার্তা/কেএইচকে//