Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে আসন্ন ঈদুর আযহা উপলক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ডের ঈদ স্পেশাল জুয়েলারী মেলা শুরু হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে নরসিংদী শহরের নরসিংদী ক্লাবে এই মেলার উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগরওয়ালা, নরসিংদী নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সবাপতি মামুন অর রশিদসহ নেতৃবৃন্দ।

জানা গেছে, ডায়মন্ড ওয়ার্ল্ডের নরসিংদী শো রুমের উদ্যোগে আয়োজিত এই মেলা ১৪ জুন শুরু হয়ে চলবে ১৮ জুন রাত ১০টা পর্যন্ত।

সরেজমিনে পরিদর্শনে মেলায় স্থানীয় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। এসময় ক্রেতাদের তাদের পছন্দের বিভিন্ন ডায়মন্ড পণ্য কিনতেও দেখা গেছে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের নরসিংদী শাখার একজন বিক্রয়কর্মী সাথে কথা বলে জানা যায়, মেলা শুরু হওয়ার পর থেকেই ক্রেতা ও দর্শনার্থীদের ভাল সাড়া পাওয়া যাচ্ছে। তারা ক্রেতাদের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছেন ।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//