Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সিটি কর্পোরেশন এলাকায় ছাদবাগান বানিয়ে তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ কম নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম। 

বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

তাজুল ইসলাম জানান, তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সব সিটি কর্পোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে এটি কার্যকর হবে।

তিনি বলেন, যারা ছাদ বাগান করবে সঙ্গে সঙ্গে যথাযথভাবে পরিচর্যা করতে হবে, যাতে সেখানে মশা জন্ম না নেয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি কর্পোরেশন এবং পৌরসভার জন্য প্রযোজ্য হবে। এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। 

এলজিআরডিমন্ত্রী বলেন, ছাদবাগান করার জন্য কিছু আর্কিটেকচারিয়াল বিষয় আছে। সেগুলো মাথায় রেখে করতে হবে। সংশ্লিষ্ট এলাকার মেয়র সর্বিক বিষয় ঠিক করে দেবেন। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//