Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 15 Jun 2023 13:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধুলা ডেস্ক: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৭৯ ওভারে ৫ উইকেটে ৩৬২ রান করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৪৬, মাহমুদুল হাসান জয় ৭৬ রানে আউট হন। দিন শেষে মুশফিকুর রহিম ৪১ ও মেহেদি হাসান মিরাজ ৪৩ রানে অপরাজিত ছিলেন।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন বাকি ৫ উইকেটে মাত্র ২০ রান যোগ করে বাংলাদেশ। মুশফিক ৪৭ ও মিরাজ ৪৮ রানে আউট হন। এছাড়াও তাসকিন আহমেদ ২, তাইজুল ০, শরিফুল ইসলাম ৬ রানে আউট হন। অভিষেক ম্যাচ খেলতে নামা আফগানিস্তানের পেসার নিজাত মাসুদ ৭৯ রানে ৫ উইকেট নেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//