
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯টির।
বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল ডিএসইতে ৭২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে ডিএসইতে আগের দিন থেকে ২৫৮ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ২৪ এপ্রিল ডিএসইতে ৫৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//