Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 15 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে নতুন বন্ড হিসাবে ”এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের” লেনদেন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বন্ডটি পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এ এবি ব্যাংক পারপিচুয়াল বন্ড এর তালিকাভুক্তিকরণ উপলক্ষ্যে ডিএসই ও এবি ব্যাংক এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা জনাব খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং এবি ব্যাংক লিঃ এর পক্ষে ডিএমডি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব কে. এম. মহিউদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, এবি ব্যাংক এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল, ডিএমডি ও চীফ অপারেশনস অফিসার জনাব মোঃ আমিনুর রহমান, রিভারস্টোন ক্যাপিটাল লিঃ এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আশরাফ আহমেদসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, এবি ব্যাংক পারপিচুয়াল বন্ড এর প্রো-রাটা অ্যালোমেন্ট ৩১ মে, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। বন্ডটি ডিএসইতে তালিকাভুক্তির জন্য ১০ জুন ২০২৩ তারিখে অনুমোদন পায়। বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্ট্রি হিসেবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড দায়িত্ব পালন করেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//