Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 06:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৯ রানে অল আউট করার পর ভারতের জয় এক প্রকার নিশ্চিত ছিল । শক্তিশালী ব্যাটিং লাইনআপ ১৯০ করতে পারবে না, সেটি কীভাবে হয়। কিন্ত বাস্তবে দেখা গেল অন্যরুপ। ক্যারিবীয়দের ১৮৯ রান তাড়া করতেই হ–য–ব–র–ল ভারতের ব্যাটিং এ অ্যান্টিগার চতুর্থ ওয়ানডেতে সম্ভ্রম রক্ষা হলেও হারটা এড়াতে পারেনি ভারত। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার ক্যারিয়ারের সেরা বোলিং করেই ধসিয়ে দিয়েছেন বিরাট কোহলির ভারতকে। স্বল্প পুঁজিতে দলকে এনে দিয়েছেন ১১ রানের দুর্দান্ত এক জয়।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের এই উইকেটে ব্যাটিং করাটা কঠিনই ছিল। ক্যারিবীয় ব্যাটসম্যানরা ইনিংসের একপর্যায়ে টানা ৮৩ বল বাউন্ডারি ছাড়া কাটিয়ে দেন। ভারতের ব্যাটিংয়ের সময় ধোনি ১০৮ বলে ফিফটি করেন। এটি ধোনির নিজের ক্যারিয়ারেরও সবচেয়ে মন্থরতম ইনিংস।
ক্যারিবীয় ব্যাটিংকে বিপদে ফেলেছেন হার্দিক পান্ডিয়া ও উমেশ যাদব। দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। কুলদীপ যাদব নিয়েছেন ২ উইকেট।
১৮৯ রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের। দলীয় ১০ রানে ফেরেন শিখর ধাওয়ান, ২৫ রানে কোহলি আর ৪৭ রানে দিনেশ কার্তিক। ধাওয়ানকে ফেরান আলজারি জোসেফ, তবে কোহলি আর কার্তিককে ফিরিয়েছেন হোল্ডার। রাহানে ৬০ রান করে এই সিরিজে নিজের রান নিয়ে যান ২৫৭-এ।
রাহানে ৯১ বলে, ৭টি চারে ৬০ রান করে বিশুর বলে শাই হোপের ক্যাচ হন। ধোনি ১১৪ বলে ধৈর্যশীল ৫৪ রানের ইনিংস খেলে ফেরেন কেসরিক উইলিয়ামসের বলে আলজেরি জোসেফের হাতে ক্যাচ দিয়ে। কেদার যাদবকে ফেরান নার্স। হোল্ডার এরপর একে একে ফেরান রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবকে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতের ইনিংস শেষ হয় ১৭৮ রানেই।
ম্যাচ শেষে ব্যাটসম্যানদের শট নির্বাচনকেই এই হারের জন্য দায়ী করেছেন কোহলি, ‘আমরা ভুল শট খেলে আউট হয়েছি। তবে আমি ওয়েস্ট ইন্ডিজ বোলারদের কৃতিত্ব দেব। তারা দারুণ বল করেছে।

এমআর/৩ জুলাই,২০১৭