Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 15 Jun 2023 16:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৪ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আরডি ফুড লিমিটেডের। কোম্পানিটি ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

গ্রামীণফোন ৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ডেল্টা লাইফ ৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ২ কোটি ২৫ লাখ, বিকন ফার্মা ১ কোটি ৯৭ লাখ, লাফার্জহোলসিম ২ কোটি ৬৫ লাখ, রেনেটা ৩ কোটি ৬৪ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ৪৮ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//