Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 16 Jun 2023 12:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের দর পতনের কারণ অনুসন্ধানে মাঠে নামছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আগামী ২০ জুন টপ ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে কমিশন।

বিএসইসির সহকারি পরিচালক মো. ফয়সাল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি টপ ব্রোকারদের কাছে পাঠানো হয়েছে। ওই দিন কমিশনের বোর্ড রুমে বেলা ১২ টায় সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

চলতি মাসের ৬ তারিখে দিন শেষ সূচক ছিলো ৬৩৫৬ পয়েন্ট। পরের দিন ইতিবাঁচক ধারায় শুরু হয়েছিলো লেনদেন। তবে বেলা বাড়ার সাথে সাথে নতুন আয়কর আইন নিয়ে গুজব ছড়ানো হয়, ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হচ্ছে। নতুন আয় কর আইনের গুজবে সেদিন সূচক ৪০ পয়েন্ট কমে যায়। বৃহস্পতিবার দিন শেষে সূচক অবস্থান করেছে ৬২৮০ পয়েন্টে।

এদিকে নতুন আয়কর আইনেও ক্যাপিটাল গেইন করের আওতামুক্ত রয়েছে। সব দিক বিবেচনা নিয়ে আগামী ২০ জুন বাজার পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্রোকারদের নিয়ে বিএসইসি বসার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে এনবিআরের কর নীতির দ্বিতীয় সচিব বাপন চন্দ্র দাস বলেন, যে কোনো তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর আগে থেকেই কর যুক্ত আছে। নতুন করে কোন কর আরোপ করা হয়নি।

তিনি বলেন, “নতুন আয়কর আইন আগের এসআরও বাতিল করবে না। ফলে তালিকাভুক্ত শেয়ার থেকে ব্যক্তিদের মূলধন লাভ কর মওকুফ বহাল থাকবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//