Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 17 Jun 2023 11:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১ দশমিক ১৫ শতাংশ বা ৭২ দশমিক ৮২ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩.২৫ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ কমেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকার। এ হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫৭৪ কোটি ৯৫  লাখ ৮ হাজার  টাকার বা ২৮.৯৩ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৪১টির। আর ২০৭টির দাম ছিল অপরিবর্তিত।

বিনিয়োগবার্তা/এসএএম//