Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 18 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোটুরিজম উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশ ভূমি বৃক্ষাচ্ছাদনের আওতায় আনার লক্ষ্যে দেশব্যাপী ব্যাপকভাবে গাছ  লাগানো হচ্ছে। মানুষের সুস্থভাবে  বেঁচে থাকার জন্য বন সৃষ্টি ও জীববৈচিত্র্য রক্ষার বিকল্প নাই।

শনিবার (১৭ জুন) আলতাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীঘি পুনঃখননের উদ্বোধন  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। 

 এছাড়াও মন্ত্রী এ সময় দ্বিতল ডরমেটরি ভবন, স্যুভেনিরশপ এবং আরসিসি অবজারভেশন টাওারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং  সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করেন।

আলতাদীঘি জাতীয় উদ্যান উন্নয়নে দু’টি প্রকল্প গ্রহণ করা হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, দীঘিটি পুন:খননের মাধ্যমে এটির গভীরতা বৃদ্ধি, পানি সংরক্ষণ করে দেশী ও অতিথি পাখির আবাসস্থল তৈরীর ব্যবস্থা করা হয়েছে এবং দর্শনার্থীদের চলাচল সুবিধার জন্য পাড় বাঁধা ও সৌন্দর্য্যবর্ধক গাছ রোপণ করা হবে, যাকে ঘিরে এ অঞ্চলের প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং নিয়মিতভাবে  দেশি বিদেশী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে ।

তিনি বলেন, বনের সৌন্দর্য্য উপভোগে রাস্তা নির্মাণসহ আরো অনেক উন্নয়নমূলক কার্যক্রম ক্রমান্বয়ে বাস্তবায়িত হবে। বিভিন্ন প্রজাতির গাছপালা লাগিয়ে জাতীয় উদ্যানে বনায়ন করে জীববৈচিত্র্য বৃদ্ধির কাজ চলছে। 

তিনি আরো বলেন, অল্প কিছুদিনের মধ্যেই আলতাদীঘি জাতীয় উদ্যান হবে একটি ইকো ট্যুরিজম এলাকা বা পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র। এটি একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হবে এবং স্থানীয় জনগণের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়সভায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//