Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 18 Jun 2023 17:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার ব্যাংকের লোকাল অফিস, জনতা ভবন কর্পোরেট শাখাসহ মাঠ পর্যায়ের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ সম্পন্ন করেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল আহছান, মোঃ গোলাম মরতুজা, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রমজান বাহার ও মোঃ নুরুল আলম এফসিএমএ (সিএফও) এবং অন্যান্য নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//