Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 19 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পেট্রোবাংলা ও ওমানের ওকিউ ট্রেডিংয়ের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির লক্ষ্যে একটি চুক্তি সই হবে।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে এ চুক্তি সই হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে ওমানের সঙ্গে এলএনজি আমদানির জন্য একটি দীর্ঘমেয়াদি চুক্তি সই হবে।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে চুক্তি সই প্রত্যক্ষ করবেন।

এ বিক্রয়-ক্রয় চুক্তির (এসপিএ) অধীনে বাংলাদেশ ২০২৬ সাল থেকে ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে বার্ষিক শূন্য দশমিক ২৫ থেকে ১ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) এলএনজি পাবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//