
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৬ জুন, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পনিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত অর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
বিনিয়োগবার্তা/ডিএফই//