
নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ঘোষণা অনুযায়ী কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুন, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে আলোচ্য প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
বিনিয়োগবার্তা/কেএইচকে//