
নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে বীমা খাতে রতালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেরডর (সিআরআইএসএল) রেটিংস অনুযায়ী পিপলস ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘সিপিএ এএ’।
২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
বিনিয়োগবার্তা/কেএইচকে//