
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১ লাখ ২৫ হাজার ৬৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ কোটি ৪০ লাখ টাকা।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটি ২৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটি ৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৪ লাখ, ব্রাক ব্যাংক ২ কোটি ১৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬ কোটি, ডরিন পাওয়ার ২ কোটি ৬৯ লাখ, ডাচ-বাংলা ব্যাংক ১ কোটি ২৩ লাখ, ইস্টার্ণ ব্যাংক ১ কোটি ১৬ লাখ, গ্রামীণফোন ২ কোটি ১৭ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৪০ লাখ, যমুনা অয়েল ১ কোটি ৮৬ লাখ, রূপালী লাইফ ১ কোটি ১০ লাখ, সাইফ পাওয়ারটেক ১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//