Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নতুন সুদহার নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে হলে গুনতে হবে ১২ শতাংশের মতো সুদ আর আমানতের ক্ষেত্রে সুদ হার হবে শতাংশ

মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে আর্থিক প্রতিষ্ঠানের বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে নতুন নীতিমালা জারি করে্ছে  ব্যাংকটি

নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের বাজার সুদকে ভিত্তি ধরেরেফারেন্স রেটঅর্থাৎ সুদ গণনা হবে যার নাম দেওয়া হয়েছে ‌‘এসএমএআরটি’ (স্মার্ট-সিক্স মান্থ মুভিং এভারেজ) পদ্ধতিতে ছয় মাসের ট্রেজারি বিলের গড় হার ধরে ঠিক হবেরেফারেন্স রেট বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট প্রতি মাসের প্রথম কর্মদিবসেএসএমএআরটি ইনডেক্সওয়েবসাইটে প্রকাশ করবে

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষনে দেখা যায়, গত ছয় মাসে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলে গড় সুদ ছিল শতাংশের কাছাকাছি এর সঙ্গে শতাংশ যোগ করলে আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে ১২ শতাংশের মতো

এতে আরও বলা হয়, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্প (সিএমএসএমই) খাত, ভোক্তা ঋণ গাড়ি কেনার ঋণের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত এক শতাংশ হারে সুপারভিশন চার্জ কাটতে পারবে অর্থাৎ সিএমএসএমই ঋণের সুদহার হবে প্রায় ১৩ শতাংশ তবে সুপারভিশন চার্জ বছরে একবার আদায় বা আরোপ করা যাবে বার্ষিক ভিত্তিতে আরোপিত সুপারভিশন চার্জের ওপর চক্রবৃদ্ধি হারে কোনো চার্জ বা সুদ আরোপ করা যাবে না তবে কোনো ঋণ হিসাব বছরের মধ্যবর্তী সময়ে সমন্বিত করার ক্ষেত্রে শতাংশ হারে আনুপাতিক সময়ের জন্য সুপারভিশন চার্জ আদায় করা যাবে

যে মাসের সুদহার নির্ধারণ করা হবে তার আগের মাসেরএসএমএআরটিকে ভিত্তি ধরে সুদহার নির্ধারণ করতে হবে উদাহরণ হিসেবে বাংলাদেশ ব্যাংক বলছে, মার্চ মাসের সুদহার নির্ধারণে ফেব্রুয়ারি মাসের জন্য নির্ধারিতএসএমএআরটিকে বিবেচনায় নিতে হবে

বাংলাদেশ ব্যাংক বা সরকারের গঠিত প্রণোদনা প্যাকেজ বিশেষ তহবিলের আওতায় প্রদত্ত ঋণের সুদহার নির্ধারণে সংশ্লিষ্ট তহবিলের জন্য প্রণীত নীতিমালা প্রযোজ্য হবে

সুদহার পরিবর্তনের ফলে গ্রাহকের ঋণের প্রদেয় কিস্তির পরিবর্তন করতে হলে কিস্তি পুনর্নির্ধারণের আগে আবশ্যিকভাবে গ্রাহককে জানাতে হবে

ইসলামী শরীয়াহ ভিত্তিক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ঘোষিতএসএমএআরটিকে ভিত্তি ধরে তার সঙ্গে নির্ধারিত মার্জিন যোগ করে বিনিয়োগের বিপরীতে মুনাফার হার নির্ধারণ করবে একইসঙ্গে সুপারভিশন চার্জ আদায় করতে পারবে

কোনো নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাসের জন্য নির্ধারিত সুদহার কার্যকর হবে সুদহার স্থির অথবা পরিবর্তনশীল যে প্রকৃতিরই হোক না কেন, ঋণ দেওয়ার আগে ঋণগ্রহীতার সম্মতি নিতে হবে তবে পরিবর্তনশীল প্রকৃতির সুদহার প্রয়োগের ক্ষেত্রে প্রতি ছয় মাস পর পর পরিবর্তন কার্যকর হবে

এসব নির্দেশনা জুলাই ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে