
নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে ব্যাংকিং খাতের তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিংস অনুযায়ী আইএফআইসি ব্যাংকের দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে হয়েছে এসটি-২।
২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
বিনিয়োগবার্তা/ডিএফই//