Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 21 Jun 2023 17:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের স্টার্ট-আপ ফান্ড হতে প্রযুক্তিগত উদ্ভাবনী প্রতিষ্ঠান পিয়ারস গ্লোবাল লিমিটেডকে ৭০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান পিয়ারসর সিইও এবিএম আমির খসরু নিকট ঋণ অনুমোদনপত্র হস্তান্তর করেন।

এসময়ে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল মতিন ও মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া এবং ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এসবিএসি ব্যাংক নতুন উদ্যোক্তাদের জন্য ব্যাংকের পরিচালন মুনাফা হতে এ তহবিল গঠন করে এবং স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো ৪ শতাংশ সুদে ঋণ পান। এ খাতে কেন্দ্রীয় ব্যাংকেরও ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//