Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 04:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  এইচএসসি বা সমমানের পরীক্ষা-২০১৭ এর ফল প্রকাশ হতে পারে আগামী ২৩ বা ২৪ জুলাই।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে সেখান থেকে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে।

চূড়ান্ত তারিখ ঘোষণা করা হলে ওই দিন ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী।

প্রধানমন্ত্রী ফল অবমুক্ত করার পরে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করবেন।

এমআর/৩ জুলাই,২০১৭