Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Jun 2023 11:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। এখন ডিজিটাল পদ্ধতিতে সব কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছেন। অচিরেই আমরা সেই লক্ষ্যেও সফল হবো। স্মার্ট অর্থনীতি স্মার্ট বাংলাদেশকে শক্তিশালী করবে।

বুধবার কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট অর্থনীতি বাস্তবায়নে কৃষির গুরুত্ব অপরিসীম। গতিশীল অর্থনীতি গড়ে তুলতে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এ ক্ষেত্রে কৃষকদের বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, বিএনপির সময় এ দেশে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। আওয়ামী লীগ কৃষকের কথা চিন্তা করে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে। এসব প্রণোদনা বীজ ও রাসায়নিক সার সঠিকভাবে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরো চাঙ্গা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমুখ।

বিনিয়োগবার্তা/এনএএস//