Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসীদের সব সুবিধা একই প্ল্যাটফর্মে আসতে শুরু করেছে। বিদেশগামী কিংবা প্রবাসীরা এখন অনলাইন সেবা পেতে শুরু করেছেন। আমরা প্রবাসীদের সব ধরনের সুযোগ-সুবিধা দ্রুত ও সহজ করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

বুধবার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে আইসিটি বিভাগের সঙ্গে ‘আমি প্রবাসী লিমিটেড’র সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, সেবা প্রদান সহজীকরণের ক্ষেত্রে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমি প্রবাসী লিমিটেড একটি উদাহরণ। আশা করি, আইসিটি ডিভিশনের সঙ্গে ‘আমি প্রবাসী’ অ্যাপের মেলবন্ধন প্ল্যাটফর্মটিকে সামনে আরো এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে এ প্ল্যাটফর্মে প্রবাসীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ, মার্কেট প্লেস, রেমিট্যান্স সুবিধা ইত্যাদি নিয়েও কাজ করা যাবে।

তিনি আরো বলেন, এরই মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ফলাফলও পাওয়া যাচ্ছে। প্রায় ৫০ লাখ ব্যবহারকারী ‘আমি প্রবাসী’ অ্যাপ থেকে সেবা পেয়েছেন। অ্যাপটি তৈরিতে সার্ভিস চার্জভিত্তিক মডেল অনুসরণ করায় সরকারিভাবে কোনো ব্যয় হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন- আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, যুগ্ম সচিব মো. আতাউর রহমান খান, আমি প্রবাসী লিমিটেডের কো-ফাউন্ডার এবং সিইও নামির আহমেদ নূরী প্রমুখ।

বিনিয়োগবার্তা/টিআর/