Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Jun 2023 11:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের অর্ধবার্ষিকীর (১ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই, ২০২৩) মুনাফা ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে বুধবার (২১ জুন) অনুষ্ঠিত ঢাকা ব্যাংক বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়।

তথ্য মতে, বুধবার অনুষ্ঠিত ঢাকা ব্যাংক বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই ১০ শতাংশ মুনাফা দেওয়ার অনুমোদন করা হয়। ঘোষিত মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট আগামী ২০ জুলাই।

বিনিয়োগবার্তা/কেএইচকে//