
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
কোম্পানিগুলো হলো: স্কয়ার টেক্সটাইল ও স্কয়ার ফার্মা লিমিটেড।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ২২ জুন, বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলো নতুন নামে লেনদেন করবে।
স্কয়ার টেক্সটাইল লিমিটেডের পরিবর্তে স্কয়ার টেক্সটাইল পিএলসি নাম রাখবে।
স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিবর্তে স্কয়ার ফার্মা পিএলসি নাম রাখবে।
কোম্পানিগুলো জানায়, নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//